ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই) ফাউন্ডেশনের ১১তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৩-এর সময় পরিবর্তন করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ৫ নভেম্বর থেকে মেলা শুরু হওয়ার কথা ছিল। এসএমই ফাউন্ডেশনের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ১১তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৩ অনিবার্যকারণবশত আগামী ৫-১১ নভেম্বর অনুষ্ঠিত হবে না।

এতে আরো বলা হয়েছে, মেলার নতুন তারিখ ও নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং ভেরিফায়েড ফেসবুক পেজে যথাসময়ে জানিয়ে দেয়া হবে।