কুকুরের জন্য অ্যালকোহলমুক্ত বিলাসবহুল সুগন্ধি নিয়ে এসেছে ইতালির বিলাসবহুল ফ্যাশন হাউজ ডলসে অ্যান্ড গাব্বানা (ডিঅ্যান্ডজি)। ১০৫ ডলার মূল্যের এ সুগন্ধিতে রয়েছে ইলাং ইলাং, কস্তুরী ও চন্দনের মিলিত সৌরভ। কুকুরের নাকের আশপাশের জায়গা বাদ দিয়ে শরীরের অন্যত্র ‘ফেফে’ নামের এ সুগন্ধি ব্যবহার করা যাবে। তবে প্রাণী অধিকার নিয়ে সোচ্চার ব্রিটিশ প্রতিষ্ঠান আরএসপিসিএর মতে, পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য কুকুরের ঘ্রাণশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুগন্ধির ঘ্রাণ কুকুরের এ অনুভূতিকে বাধাগ্রস্ত করতে পারে। মানুষের বৈশিষ্ট্য কুকুরের ওপর আরোপেও আপত্তি প্রতিষ্ঠানটির।