এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস (আইএফআরএস ৯)’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টারে (এইচআরটিডিসি) এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান কেপিএমজি শ্রীলংকার অংশীদার রদিথা আলহাকুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেপিএমজি বাংলাদেশের সহযোগী পরিচালক নাজিব উল্লাহ। কর্মশালায় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা অংশগ্রহণ করেন।