ফক্সওয়াগন গ্রুপ ২০২৬-৩০ সাল পর্যন্ত ১৬ হাজার কোটি ইউরো বা ১৮ হাজার ৬০০ কোটি ডলারের সমপরিমাণ বিনিয়োগ করবে। কোম্পানিটি সাধারণত পাঁচ বছর মেয়াদি বিনিয়োগ পরিকল্পনা সাজায়, যা প্রতি বছর হালনাগাদ হয়। সেখানে দেখা যাচ্ছে, ক্রমেই ফক্সওয়াগনের বিনিয়োগের অংক সংকুচিত হচ্ছে। ২০২৪-২৮ সালের ১৮ হাজার কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা ২০২৫-২৯ সালে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫০০ কোটি ইউরো। এর মধ্যে ২০২৪ সাল ছিল বিনিয়োগের সর্বোচ্চ বছর। মূলত দুই গুরুত্বপূর্ণ বাজার চীন ও যুক্তরাষ্ট্রে যথাক্রমে প্রতিযোগিতা ও শুল্ক চাপের কারণে ইউরোপের শীর্ষ এ অটোমেকার ব্যয় সংকোচনের পদক্ষেপ নিচ্ছে। খবর ও ছবি রয়টার্স