সেনাশাসিত মিয়ানমার থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে মার্কিন তেল কোম্পানি শেভরন। দেশটিতে থাকা সম্পদ বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে কানাডিয়ান কোম্পানি এমটিআইয়ের কাছে। ইয়াদানা প্রকল্পে তাদের বর্তমান শেয়ার ৪১ দশমিক ১ শতাংশ। নব্বইয়ের দশক থেকে কোম্পানিতে মিয়ানমারে বিনিয়োগ করে আসছে। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটিতে রাজনৈতিক টানাপড়েন শুরু হয়। সেনাবাহিনী দ্বারা মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করে মিয়ানমার ত্যাগের ঘোষণা দিয়েছিল শেভরন। তার ঠিক এক বছর পর চুক্তির ঘটনা ঘটল। দ্য ডিপ্লোম্যাট