পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বেড়েছে। কোম্পানি দুটি হলো ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ফু-ওয়াং সিরামিক: বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৩১ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ১৭ টাকা ২০ পয়সা। এরপর ৫ ফেব্রুয়ারি দাঁড়ায় ২০ টাকা ১০ পয়সায়। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৩ টাকা ৯০ পয়সায়।  চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৪ পয়সায়। মিথুন নিটিং: বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৮ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ১২ টাকা ৮০ পয়সা। এরপর ৬ ফেব্রুয়ারি শেয়ারদর দাঁড়ায় ১৫ টাকা ১০ পয়সায়। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২২ টাকা ৬০ পয়সায়। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিথুন নিটিংয়ের পর্ষদ। কারখানার কার্যক্রম বন্ধ থাকায় আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ও এনএভিপিএস ছিল শূন্য।