পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ সম্প্রতি ‘পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড’ শীর্ষক সম্মাননা পেয়েছেন। মূলত সংস্থার অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক কর্মসূচি এগিয়ে নেয়া, দূরদর্শী নেতৃত্ব ও দৃঢ় স্টুয়ার্ডশিপের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেয়া হয়।
সম্প্রতি রাজধানীর আফতাবনগরে পিএসটিসি ভবনে সংস্থার বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করা হয়। এ সময় গভর্নিং বডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড দেয়া হয়। সভায় গভর্নিং বডির সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
পিএসটিসির গভর্নিং বডি জানিয়েছে, ড. নূর মোহাম্মদের নেতৃত্বে পিএসটিসি প্রাতিষ্ঠানিক টেকসইতা ও উৎকর্ষ নিশ্চিত করার পাশাপাশি সেবার পরিসর এবং কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তার দূরদর্শী দিকনির্দেশনা ও কৌশলগত নেতৃত্বে সংস্থাটি জাতীয় পর্যায়ে সুদৃঢ় অবস্থান তৈরি ও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি অর্জন করেছে।
গভর্নিং বডির মতে, ড. নূর মোহাম্মদের অবদান পিএসটিসিকে একটি শক্তিশালী, বিশ্বাসযোগ্য ও ভবিষ্যৎমুখী প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে, যা আগামী প্রজন্মের জন্য স্থায়ী এবং অনুকরণীয় কর্ম হিসেবে বিবেচিত হবে।—বিজ্ঞপ্তি









