কালেকশন সার্ভিস, পেমেন্ট সার্ভিস এবং অন্যান্য ব্যাংকিং সেবা দিতে সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া চুক্তি বিনিময় করেন।