সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইনুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মাকছুমা আকতার বানু, কোম্পানির স্বতন্ত্র পরিচালক জাফর ইকবাল, পর্যবেক্ষক মো. শাহ আলম, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা ও মোস্তফা কামরুস সোবহান, রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর অব রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর পরিচালক শেখ মো. ড্যানিয়েল এবং ভারপ্রাপ্ত সিইও মো. রফিকুল ইসলাম।