দক্ষিণ কোরিয়ার গাড়ি রফতানি ঊর্ধ্বমুখী হয়েছে। এপ্রিলে দেশটির গাড়ি রফতানি এক বছর আগের তুলনায় ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। বিশ্বজুড়ে পরিবেশবান্ধব গাড়ির জনপ্রিয়তা এ রফতানি বাড়াতে সহায়তা করেছে। বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত মাসে ১ লাখ ৯৬ হাজার ৭৮০ ইউনিট যানবাহন রফতানি হয়েছে। যেখানে গত বছরের এ সময়ে রফতানির সংখ্যা ছিল ১ লাখ ৭৫ হাজার ১৫ ইউনিট। মূল্যের হিসাবে রফতানি বেড়েছে ৬ দশমিক ১ শতাংশ। এ সময়ে পরিবেশবান্ধব যানবাহনের রফতানি ৪০ দশমিক ২ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৪৭ হাজার ৯৫৩ ইউনিটে পৌঁছেছে। —ইয়োনহাপ নিউজ এজেন্সি
এপ্রিলে গাড়ি রফতানি বেড়েছে দক্ষিণ কোরিয়ার
দক্ষিণ কোরিয়ার গাড়ি রফতানি ঊর্ধ্বমুখী হয়েছে। এপ্রিলে দেশটির গাড়ি রফতানি এক বছর আগের তুলনায় ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। বিশ্বজুড়ে পরিবেশবান্ধব গাড়ির জনপ্রিয়তা এ রফতানি বাড়াতে সহায়তা করেছে।










