এ উপলক্ষে বুধবার স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিআইএফএফএলের প্রধান নির্বাহী এসএম আনিছুজ্জামান এবং সুরভির নির্বাহী পরিচালক মো. আবু তাহের উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। অনুষ্ঠানে বিআইএফএফএলের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সুরভি স্কুলের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে ছিল শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। —বিজ্ঞপ্তি
সুরভি স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বিআইএফএফএলের
সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু কর্তৃক রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠিত সুরভি স্কুলে অধ্যয়নরত সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)।










