জার্মানিতে কর্মীদের ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১২ ইউরোয় (১২ ডলার ৮৪ সেন্ট) উন্নীত করা হয়েছে। সম্প্রতি দেশটির সংসদে এ মজুরি অনুমোদন করা হয়েছে। ১ অক্টোবর থেকে নতুন মজুরি কার্যকর হবে। খবর এপি।
নতুন নিয়ম অনুযায়ী, জার্মানির কর্মীদের ঘণ্টাপ্রতি সর্বনিম্ন মজুরি ১৫ শতাংশ বেড়েছে। চলতি বছরের অক্টোবরের শুরুতে এ মজুরি কার্যকর হবে। জার্মান সরকার জানায়, দেশের প্রায় ৬২ লাখ নাগরিকের বর্তমান মজুরি ঘণ্টাপ্রতি ১২ ইউরোর কম।
প্রাথমিকভাবে দেশটিতে কর্মীদের ঘণ্টাপ্রতি সর্বনিম্ন মজুরি ছিল ৮ দশমিক ৫০ ইউরো। পরবর্তী সময়ে তা ৯ দশমিক ৮২ ইউরোতে উন্নীত করা হয়। চলতি বছরের ১ জুলাইয়ে তা আরো বেড়ে ৯ দশমিক ৮২ ইউরোতে উন্নীত হবে। এর তিন মাস পর সর্বনিম্ন মজুরি হবে ১২ ইউরো। এ বিষয়ে জার্মানির শ্রমমন্ত্রী হিউবারটাস হেইল সংসদে বলেন, এবারের মজুরি বৃদ্ধি সর্বোচ্চ হতে পারে।
রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে দেশে দেশে মূল্যস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন সময়ে কর্মীদের মজুরি বাড়ানোর ঘোষণা দিল জার্মান সরকার। চলতি বছরের মে মাসে দেশটিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৯ শতাংশ, যা ১৯৭৩-৭৪ সালের পর রেকর্ড সর্বোচ্চ।










