জাতীয়ভাবে সর্বাধিক করপোরেট আয়কর অবদানের জন্য ২০২২-২৩ অর্থবছরের জন্য ‘খাদ্য ও সহযোগী’ বিভাগে”জাতীয় ট্যাক্স কার্ড ও সর্বোচ্চ করদাতা ২০২৩” হিসেবে ভূষিত হয়েছে নেসলে বাংলাদেশ পিএলসি। সপ্তমবারের মতো এ সম্মাননা পেল সংস্থাটি। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন নেসলে বাংলাদেশের ফাইন্যান্স ও কন্ট্রোল ডিরেক্টর ইয়াসিথ গেহান আত্তানায়ে এবং লিগ্যাল, আরএসএ ও করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর দেবব্রত রায় চৌধুরী।
সপ্তমবারের মতো সর্বোচ্চ করদাতার সম্মাননা পেল নেসলে বাংলাদেশ
জাতীয়ভাবে সর্বাধিক করপোরেট আয়কর অবদানের জন্য ২০২২-২৩ অর্থবছরের জন্য ‘খাদ্য ও সহযোগী’ বিভাগে”জাতীয় ট্যাক্স কার্ড ও সর্বোচ্চ করদাতা ২০২৩” হিসেবে ভূষিত হয়েছে নেসলে বাংলাদেশ পিএলসি।









