দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের তিনদনই নিম্নমুখিতা দেখা গিয়েছে। এ সময়ে এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ১৮৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের দর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে বীমা খাতের প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে প্রায় ১০ শতাংশ।  স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহে সানলাইফ ইন্স্যুরেন্সের মোট ১০ কোটি ৪০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ২ কোটি ৮ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ দশমিক ৫৯ শতাংশ।

দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে ৮ দশমিক ৩৭ শতাংশ দর কমেছে কোম্পানিটির। ৮ দশমিক ৩৩ শতাংশ দর কমে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে দ্য ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।