মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের জন্য পাওয়ার টিলার বিতরণ করেছে। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) প্রধান অতিথি হিসেবে ১০ কৃষক প্রতিনিধির কাছে ১০টি পাওয়ার টিলার হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী। —বিজ্ঞপ্তি