আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘মতিঝিল শাখা’ স্থানান্তরিত করা হয়েছে। আজ রোববার (৩০ নভেম্বর) থেকে শাখাটি ঢাকা চেম্বার ভবনে কার্যক্রম শুরু করেছে। নতুন ঠিকানায় স্থানান্তরের ফলে এ এলাকার ব্যবসায়ী ও গ্রাহকরা আরো উন্নত ব্যাংকিং সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
নতুন শাখায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। প্রধান অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাসকিন আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা চেম্বারের সাধারণ সম্পাদক ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ, মার্ক অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুসতাক কাদের এবং হাইটেক প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের চেয়ারম্যান সৌমিত্র চক্রবর্তী।
আরো ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন, মতিঝিল শাখার প্রধান মো. ফখরুজ্জামান চৌধুরী এবং শাখা বিভাগ প্রধান মো. অলিউল্লাহসহ অন্য কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী, বিপুল সংখ্যক গ্রাহক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
মতিঝিল শাখার নতুন ঠিকানা হলো— ঢাকা চেম্বার ভবন, দ্বিতীয় তলা, হোল্ডিং ৬৫-৬৬, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
—বিজ্ঞপ্তি










