মিউজিক বিভাগে কর্মী ছাঁটাই শুরু করেছে অ্যামাজন। এটি এক বছরের মধ্যে ছাঁটাইয়ের সর্বশেষ রাউন্ড। এতে অ্যামাজনের ২৭ হাজারের বেশি কর্মী চাকরি হারাবেন। দি ইকোনমিক টাইমস।
অ্যামাজনের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘আমরা সাংগঠনিক প্রয়োজনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।"আমাদের ব্যবসায় ও গ্রাহকের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা অগ্রাধিকার দিই। অ্যামাজন মিউজিক টিম থেকে কিছু কর্মী বাদ দেয়া হয়েছে। তবে আমরা অ্যামাজন মিউজিকে বিনিয়োগ অব্যাহত রাখব।’
সম্প্রতি অ্যামাজনের ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া বা নিউইয়র্ক শাখায় বড় ধরনের কর্মী ছাঁটাই করা হয়নি। এ ছাঁটাই সাইটের পর্যালোচনার ওপর ভিত্তিতে করা হয়েছে।
তৃতীয় প্রান্তিকে অ্যামাজন প্রত্যাশার চেয়ে অনেক বেশি মুনাফা করেছে। এছাড়া প্রত্যাশার সঙ্গে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ চতুর্থ প্রান্তিকের আয়ের পূর্বাভাসও দিয়েছে। ছুটি ও কেনাকাটার মৌসুম হিসেবে অ্যামাজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চতুর্থ প্রান্তিক। তবে সাম্প্রতিক সময়ে অ্যামাজন কর্মী ছাঁটাই বাড়িয়েছে। গত মাসে স্টুডিও, ভিডিও ও মিউজিক বিভাগের কর্মীদের ছাঁটাই করা হয়।
অ্যামাজন মিউজিক স্পটিফাই, প্যান্ডোরা, গুগল ও অ্যাপল মিউজিকের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে। এটি সাবস্ক্রিপশন ফির মাধ্যমে মিউজিক স্ট্রিমিং পরিষেবা অফার করে। এতে পডকাস্টও অন্তর্ভুক্ত রয়েছে। অ্যামাজন মিউজিক চলতি বছরের শুরুতে তাদের মাসিক সাবস্ক্রিপশন মূল্য ১ ডলার বাড়িয়ে ১০ ডলার ৯৯ সেন্টে উন্নীত করেছে।










