ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জীবাশ্ম জ্বালানিনির্ভরতা বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। খবর রয়টার্স।
আইইএর প্রধান ফাতিহ বিরল বলেন, চলমান জ্বালানি সংকটে জীবাশ্ম জ্বালানিতে নির্ভরশীল হয়ে পড়া উচিত হবে না। বিশ্বের এখন জ্বালানি ঘাটতি মোকাবেলা কিংবা জলবায়ু পরিবর্তনের মধ্যে একটিকে বেছে নেয়ার দরকার নেই। নবায়নযোগ্য ও পারমাণবিক জ্বালানিতে সঠিক বিনিয়োগ আমাদের এ পরিস্থিতি থেকে বের করে আনতে পারে।
সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ফাতিহ বিরল বলেন, আমাদের স্বল্পমেয়াদে জীবাশ্ম জ্বালানি দরকার। তবে বর্তমান নাজুক পরিস্থিতিকে ব্যবহার করে চলুন আমরা আমাদের ভবিষ্যেক ঝুঁকিতে না ফেলি।
প্যারিসভিত্তিক আইইএ একটি শীর্ষ জ্বালানি নজরদারি সংস্থা। গত বছর সংস্থাটি বিনিয়োগকারীদের সতর্ক করেছিল, চলতি শতাব্দীর মাঝামাঝি নাগাদ নিট জিরো নিঃসরণে পৌঁছতে নতুন জ্বালানি তেল, গ্যাস ও কয়লা সরবরাহ প্রকল্পে অর্থায়ন বন্ধ করতে হবে।










