দেশব্যাপী ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) বাইক ট্যুরের দ্বিতীয় সংস্করণ ‘ইবিএল মিশন বাংলাদেশ রিটার্নস’ শুরু হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার বাইকারদের হাতে মোটরবাইক নিরাপত্তা সরঞ্জাম তুলে দেন। অনুষ্ঠানে বাইকার দলের সদস্য সাদমান মোস্তফা, রাসেল হোসেন পাটোয়ারী, মিজানুর রহমান ও এএমএম আফসারুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন। জানা যায়, দেশে ৬৪টি জেলা ভ্রমণকালে বাইকাররা বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে জলবায়ু সহনশীলতা ও পরিবেশ সংরক্ষণে তিন হাজার গাছের চারা রোপণ, সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় বাইকিং কমিউনিটির সঙ্গে সমন্বয় এবং দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সম্ভাবনা তুলে ধরে টেকসই পর্যটনকে উৎসাহিত করা। —বিজ্ঞপ্তি
ইবিএল বাইক ট্যুরের দ্বিতীয় সংস্করণ উদ্বোধন
দেশব্যাপী ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) বাইক ট্যুরের দ্বিতীয় সংস্করণ ‘ইবিএল মিশন বাংলাদেশ রিটার্নস’ শুরু হয়েছে।









