ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ১৫ দিনব্যাপী অ্যাডভান্স কোর্স অন ক্রেডিট অপারেশন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকস শীর্ষক কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি শেখ আকতার উদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও ভিপি শাহ্ সৈয়দ রাফিউল বারী। এতে ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয় থেকে ৩৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ন্যাশনাল ব্যাংকের প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ১৫ দিনব্যাপী অ্যাডভান্স কোর্স অন ক্রেডিট অপারেশন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকস শীর্ষক কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।









