এর মাধ্যমে ইস্পাত শিল্পপ্রতিষ্ঠানটির এসএপি এস/৪এইচএএনএ সিস্টেমের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও সাপোর্ট নিশ্চিত করা হবে। চুক্তিটি জিপিএইচ ইস্পাতের চলমান ডিজিটাল রূপান্তর যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিষ্ঠানটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের গ্রুপ সিএফও এইচএম আশরাফ-উজ-জামান; চিফ অপারেটিং অফিসার টি মোহন বাবু; ডিরেক্টর (স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন) সালেহীন মুশফিক সাদাফ, ডেপুটি জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) প্রণব চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ইএইচএস) শামশুদ্দীন আহাম্মদ, সিনিয়র ম্যানেজার (আইসিটি) কফিল উদ্দিন মাহামুদসহ আইসিটি টিমের সদস্যরা। অন্যদিকে পিডব্লিউসির পক্ষে ছিলেন কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান, ডিরেক্টর (অ্যাডভাইজরি) রুমেসা হোসেন, ম্যানেজার (ওয়ান কনসাল্টিং) মাহামুদুল হাসান এবং ম্যানেজার (অ্যাডভাইজরি করপোরেট) মো. মোজাম্মেল হক।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের আওতায় জিপিএইচ ইস্পাতের এসএপি এস/৪এইচএএনএ প্লাটফর্মের জন্য পূর্ণাঙ্গ ইআরপি রক্ষণাবেক্ষণ ও সাপোর্ট সেবা নিশ্চিত করবে পিডব্লিউসি। এর মাধ্যমে সিস্টেমের নিরবচ্ছিন্ন কার্যক্রম, অপ্টিমাইজেশন ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
জিপিএইচ ইস্পাত জানিয়েছে, পরবর্তী প্রজন্মের ইআরপি সিস্টেম হিসেবে এসএপি এস/৪এইচএএনএ রিয়েল-টাইম ডেটা প্রসেসিং এবং উন্নত অ্যানালিটিকস সুবিধা প্রদান করে, যা প্রতিষ্ঠানকে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এ সহযোগিতার মাধ্যমে জিপিএইচ ইস্পাত তাদের কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ এবং সিস্টেমের নির্ভরযোগ্যতা আরো জোরদার করতে চায়।










