বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্দেশনায় দেশব্যাপী স্কুল ব্যাংকিং কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে এনসিসি ব্যাংকের নেতৃত্বে স্কুল ব্যাংকিং সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাশার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। এনসিসি ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এনসিসি ব্যাংকের ডিএমডি মো. মাহবুব আলম। নরসিংদী জেলা শিক্ষা অফিসার মো. মোবারুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. তানবীর এহসান বিশেষ অতিথি ছিলেন। —বিজ্ঞপ্তি