দেশের ইতিহাসে তৃতীয়বারের মতো বাজুস ফেয়ার-২০২৪ শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ার। বাংলাদেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন ‘দ্য বাজুস ফেয়ার-২০২৪ইন্টারন্যাশনাল কনভেনশন বসুন্ধরার (আইসিসিবি) হল নং-৪ নবরাত্রিতে অনুষ্ঠিত হবে। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। 

 মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলঅ হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়নের লক্ষ্যে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় তৃতীয়বারের মতো বাজুস ফেয়ার আয়োজন করা হচ্ছে।  প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১০০ টাকা প্রবেশমূল্যের বিনিময়ে ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাজুস ফেয়ার। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের কোনো টিকিট লাগবে না।

বাজুস ফেয়ার ২০২৪ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্যনতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে।