ফেয়ার টেকনোলজি ‘এক্সপেরিয়েন্স বোল্ড অ্যান্ড বিগার’ শীর্ষক বিশেষ গ্রাহক ইভেন্টে হুন্ডাইয়ের সর্বাধুনিক ও বিলাসবহুল এসইউভি নতুন হুন্ডাই ক্রেটা গ্র্যান্ড উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে হুন্ডাই এক্সপেরিয়েন্স সেন্টারে এ উন্মোচন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে ফেয়ার টেকনোলজি–হুন্ডাই-এর ডিরেক্টর ও সিইও মো. মুতাসিম দাইয়ান জানান, দেড় লিটার ইঞ্জিন যুক্ত এ ৭-সিটার এসইউভি তার বোল্ড ডিজাইন এবং সম্প্রসারিত দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার কারণে দৃষ্টি আকর্ষণ করে। নতুন গাড়িটির মূল্য ৪৮ লাখ টাকা। সেইসঙ্গে গ্রাহকদের জন্য রয়েছে ৫ বছরের ওয়ারেন্টি, ২ বছরের ফ্রি সার্ভিস ও ৩ বছর বা ৪০ হাজার কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ ৭০ শতাংশ গ্যারান্টিড বাই-ব্যাক সুবিধা।
নতুন ক্রেটা গ্র্যান্ডে রয়েছে প্যানোরামিক সানরুফ, বোজ প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, হরাইজন ল্যাম্প, এইচ-শেপ ডিআরএল, সিকোয়েন্সিয়াল টার্ন সিগন্যাল, ডার্ক ক্রোম গ্রিল এবং আর১৮ ডায়মন্ড-কাট অ্যালয় হুইল। ভেতরে আছে প্রশস্ত লাক্সারি সিটিং, দুই সারিতেই ওয়্যারলেস চার্জিং সুবিধা, ডুয়েল-টোন ইন্টেরিয়র এবং আপগ্রেডেড ইনফোটেইনমেন্ট সিস্টেম। এছাড়া, স্মার্ট কানেক্টিভিটি, ডুয়েল-জোন ক্লাইমেট কন্ট্রোল ও ছয়টি এয়ারব্যাগের মাধ্যমে উন্নত সেফটি ফিচার নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী মেহরীন মাহমুদ, আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধি সিমোনা সিমিওনোভা ও ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে এম তাসলিম কবীর। এছাড়া ফেয়ার টেকনোলজি–হুন্ডাই-এর সিনিয়র কর্মকর্তা আতাউর রহমান, রুবাইয়াত উদ্দিন, ইনাম আহমেদ ও আসফাক আহমেদ গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
নতুন ক্রেটা গ্র্যান্ড বর্তমানে মোট পাঁচটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। দেশজুড়ে ব্যাংকিং পার্টনারদের মাধ্যমে সহজ অটো-লোন সুবিধা থাকায় ক্রেতাদের জন্য গাড়ি কেনা আরো সহজ ও ঝামেলাহীন।
গ্রাহকরা আরো তথ্যের জন্য ফেয়ার টেকনোলজির হটলাইন +09613505080 এ যোগাযোগ করতে পারেন।
-বিজ্ঞপ্তি










