ডিজিটাল সলিউশন কোম্পানি এপেক্স ডিএমআইটি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি (ডিসিএল)। ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারী এবং এপেক্স ডিএমআইটি লিমিটেডের মহাব্যবস্থাপক ইসমত জাহান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং এপেক্স ডিএমআইটি লিমিটেডের চেয়ারম্যান মাইক কাজী উপস্থিত ছিলেন।