ছুটির মৌসুমে নতুন এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান টার্গেট। অক্টোবরের প্রথম দিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। উচ্চমূল্যের কারণে ভোক্তাদের ব্যয় হ্রাস ও মন্দার উদ্বেগে চলতি বছরের ছুটিতে যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় অর্ধেকে নেমে আসার পূর্বাভাস দেয়া হয়েছে। মাস্টারকার্ডের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত খুচরা বিক্রি মাত্র ৩ দশমিক ৭ শতাংশ বাড়তে পারে, গত বছরের একই সময়ে যা বেড়েছিল ৭ দশমিক ৬ শতাংশ। রয়টার্স