আবার শিপিং পরিষেবা চালু করছে অ্যামাজন। কভিডকালীন পরিষেবাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বর্তমান বাজারে ফেডএক্স ও ইউনাইটেড পার্সেল সার্ভিসের মতো কুরিয়ার পরিষেবা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে প্রতিষ্ঠানটিকে। এমনটাই নিশ্চিত করা হয়েছে অ্যামাজনের পক্ষ থেকে। খবর এপি।
তারা জানায়, অ্যামাজনে অর্ডারকৃত পণ্য বা অন্যান্য সাইটে বিক্রি হওয়া পণ্যগুলো বিক্রেতারা অ্যামাজন কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবে। প্রতিষ্ঠানটির মুখপাত্রের মতে, পরিষেবার জন্য যোগ্য হতে ব্যবসাগুলোকে অবশ্যই অ্যামাজনের অধীনে থাকা লাগবে।
প্রতিষ্ঠানটি এরই মধ্যে ব্যবসায়ীদের শিপিং সেবা প্রদান করছে। যারা এর স্টোরেজ ও ডেলিভারি পরিষেবায় অন্তর্ভুক্ত রয়েছে। অ্যামাজন শিপিং বিক্রেতাদের তাদের পণ্য ডেলিভারির জন্য সরাসরি পরিষেবাগুলোকে ব্যবহার করতে দেয়। তবে সুবিধাটি শুধু গৃহস্থালি পণ্যের জন্য।










