বছর শেষে নগদের উদ্যোগে শুরু হয়েছে ‘আসা আর ফেরা সারপ্রাইজ সেরা’ শীর্ষক ক্যাম্পেইন। এর আওতায় যেসব নগদ গ্রাহক নিয়মিত লেনদেন করেননি তারা যদি আবারো ফিরে আসেন কিংবা নতুন অ্যাকাউন্ট খুলে লেনদেন করেন, তাদের জন্য প্রতিদিন ক্যাশব্যাকসহ গ্র্যান্ড পুরস্কার হিসেবে রয়েছে রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোনসহ হাজারো পুরস্কার জেতার সুযোগ।

যেসব গ্রাহক নগদ ওয়ালেট থেকে ৩০ জুনের পর লেনদেন করেননি, তারা এ ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। এছাড়া নতুন নিবন্ধনকৃত গ্রাহকরাও এ সুযোগ পাবেন। ২৬ নভেম্বর শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত।

ক্যাম্পেইন প্রসঙ্গে নগদের সিএমও সাইমন ইমরান হায়দার বলেন, ‘বছর শেষে নতুন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা গ্রাহকদের সঙ্গে আরো বেশি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি।’ —বিজ্ঞপ্তি