টানা দ্বিতীয়বারের মতো সেরা ভ্যাটদাতা পুরস্কার পেল মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। গতকাল রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নিরীক্ষা) ড. মো. সহিদুল ইসলাম এবং এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলমের উপস্থিতিতে সম্মাননাপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন বিকাশের সিইও কামাল কাদীর।
সেরা ভ্যাটদাতা পুরস্কার পেল বিকাশ
টানা দ্বিতীয়বারের মতো সেরা ভ্যাটদাতা পুরস্কার পেল মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।









