ক্রাউন সিমেন্ট পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্লাটফর্মে গতকাল এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত ২১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির, এমডি মোল্লাহ মোহাম্মদ মজনু, এএমডি মো. মিজানুর রহমান মোল্লাহ, পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, সোলায়মান কবির ও মুশশারাত মাহাজাবিন; স্বতন্ত্র পরিচালক রহমত উল্লাহ্ মো. দস্তগীর ও ব্যারিস্টার সারাওয়াত সিরাজ এবং বোর্ডের প্রধান উপদেষ্টা মাসুদ খান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন উদ্যোক্তা শেয়ারহোল্ডার মো. আশরাফুজ্জামান ও মো. আব্দুল আহাদ এবং সিএফও মোহাম্মদ আহসান উল্লাহ। সভা পরিচালনায় ছিলেন ক্রাউন সিমেন্টের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মো. মজহারুল ইসলাম। —বিজ্ঞপ্তি