মাস্টারকার্ড, সাউথইস্ট ব্যাংক পিএলসি ও এসএসএল কমার্জের যৌথ উদ্যোগে পেপসিকোর (ট্রান্সকম বেভারেজেস লিমিটেড) এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরদের জন্য একটি কো-ব্র্যান্ডেড এসএমই ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সাউথইস্ট ব্যাংকের এএমডি মো. মাহবুব আলম, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, পেপসিকো বাংলাদেশের এমডি প্রণব মেহতা ও এসএসএল ওয়্যারলেসের এমডি সাইফুল ইসলাম।