দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ফাইন্যান্সিয়াল লিডারশিপ ইন আ চেঞ্জিং বিজনেস ল্যান্ডস্কেপ শীর্ষক দুই দিনব্যাপী একটি সম্মেলনের আয়োজন করেছে। এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মনিটরিং সেল ড. মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন আইসিএমএবি সভাপতি মো. আব্দুর রহমান খান। স্বাগত বক্তব্য রাখেন আইসিএমএবির সাবেক সভাপতি এবং সেমিনার অ্যান্ড কনফারেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।