সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আলম শামীম। সভায় কোম্পানির এমডি এএইচএম হাবিব উল্লাহ, পরিচালক মো. আলী মরতুজা, মো. এমরানুল হক, জোবেদা খানম শাফী ও মোহাম্মদ মহসিন সাকি, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মিজবাহুর রহমান ও চৌধুরী মোহাম্মদ হারুন, নির্বাহী পরিচালক ও চিফ অডিটর আহমদুল হক হাসান, এক্সটারনাল অডিটর মেসার্স কেএম হাসান অ্যান্ড কোং-এর প্রতিনিধি মো. আমিরুল ইসলাম এবং প্রধান হিসাব কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব উপস্থিত ছিলেন। এছাড়া এজিএম সঞ্চালনায় ছিলেন ডিএমডি ও কোম্পানি সচিব খাজা মঈন উদ্দিন হোসেন। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ ও ৯ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। —বিজ্ঞপ্তি
সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির ৪০তম এজিএম অনুষ্ঠিত
সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে এ সভার আয়োজন করা হয়।










