ব্যবসা সম্প্রসারণের জন্য বন্ড ইস্যু ও পাঁচটি সাবসিডিয়ারি কোম্পানিকে মূল কোম্পানির সঙ্গে একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের পর্ষদ। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ২৩ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধার সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৭ জুলাই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
কোম্পানিটির সিদ্ধান্ত অনুসারে, ইন্ট্রাকো রিফুয়েলিং কনভার্টিবল বন্ড ইস্যুর মাধ্যমে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। পাশাপাশি পাঁচটি সাবসিডিয়ারি কোম্পানিকে মূল কোম্পানির সঙ্গে একীভূত করা হবে।
সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৯ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩০ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৯০ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।










