রফতানি বাণিজ্যে অবদানের স্বীকৃতি স্বরুপ বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় রফতানি ট্রফি (রৌপ্য) ও সনদপত্র অর্জন করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফার্মাসিউটিক্যালস পণ্য ক্যাটাগরিতে ২০২০-২০২১ অর্থবছরের জন্য মর্যাদাপূর্ণ এ ট্রফি পেল ইনসেপ্টা। 

গতকাল বুধবার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জাতীয় রফতানি ট্রফি গ্রহণ করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক (মার্কেটিং স্ট্র্যাটেজি) এহসান আজিজ। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত জাতীয় রফতানি ট্রফি  ২০২০-২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। 

উল্লেখ্য যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মানসম্মত ঔষধ উৎপাদনের বিষয়ে সবসময়ই অঙ্গীকারাবদ্ধ। ইতোপূর্বে ৫ বার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রফতানি ট্রফি অর্জন করে।- বিজ্ঞপ্তি