ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং গণপূর্ত অধিদপ্তরের মধ্যে সম্প্রতি আইসিবি ভবন নির্মাণ প্রকল্পসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে আইসিবির পক্ষে প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. আরিফুর রহমান ও গণপূর্ত অধিদপ্তরের পক্ষে নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নাছিম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আইসিবি ও গণপূর্ত অধিদপ্তরের মধ্যে আইসিবি ভবন নির্মাণ প্রকল্পসংক্রান্ত চুক্তি
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং গণপূর্ত অধিদপ্তরের মধ্যে সম্প্রতি আইসিবি ভবন নির্মাণ প্রকল্পসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়।









