বিজয় দিবস উপলক্ষে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের আয়োজনে সম্প্রতি আন্তঃব্যাংক দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা। সপ্তাহব্যাপী এ দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংকের শৌখিন দাবাড়ুরা অংশগ্রহণ করেন।