আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি সম্পূর্ণ কেন্দ্রীভূত ব্যাংকিং পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে কৌশলগত রূপান্তর পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ৫০তম শাখায় হিসাব খোলার সেবা কেন্দ্রীয়করণ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয়করণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মোহাম্মদ হোসেন ও এসএম আবু জাফর, এসইভিপি ও অপারেশনস প্রধান তৌহিদুজ্জামান ফুয়াদ এবং ইভিপি ও আইসিটি প্রধান শোয়েব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৫০তম শাখায় কেন্দ্রীয় হিসাব খোলা কার্যক্রমের উদ্বোধন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি সম্পূর্ণ কেন্দ্রীভূত ব্যাংকিং পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে কৌশলগত রূপান্তর পরিচালনা করছে।









