ভারতের বেসরকারি খাতের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএসডব্লিউ স্টিল। চলতি বছরের নভেম্বরে জেএসডব্লিউ স্টিলের কারখানায় শিল্প ধাতুটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেড়ে সোয়া ১৩ লাখ টন ছাড়িয়ে গেছে। খবর বিজনেস লাইন।
জেএসডব্লিউ স্টিলের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটির কারখানাগুলোয় সব মিলিয়ে ১৩ লাখ ৩২ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় নভেম্বরে প্রতিষ্ঠানটির ইস্পাত উৎপাদন বেড়েছে ১৩ শতাংশ। এ সময় জেএসডব্লিউ স্টিলের সক্ষমতার ৮৯ শতাংশ ইস্পাত উৎপাদন হয়েছে।
কয়েক মাস ধরে ভারতের বাজারে আকরিক লোহার সরবরাহ কম রয়েছে। বেড়েছে ব্যবহারিক ধাতুটির দাম। ইস্পাত তৈরির অন্যতম এ কাঁচামালের সংকট থাকায় গত মাসে শিল্প ধাতুটির উৎপাদন সক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারেনি জেএসডব্লিউ স্টিল।










