২০২২ সালের চতুর্থ প্রান্তিকে প্রত্যাশার চেয়ে খানিকটা ধীর হয়েছে থাইল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি। এদিকে চলতি বছর পর্যটন খাতের পুনরুদ্ধার কার্যক্রম খানিকটা ত্বরান্বিত করার মাধ্যমে প্রবৃদ্ধির গতি খানিকটা বাড়লেও দুর্বল বৈশ্বিক চাহিদার ফলে রফতানি গতি ও উৎপাদন কার্যক্রম হ্রাসের প্রভাব পড়তে পারে। খবর ব্যাংকক পোস্ট।

শুক্রবার ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিলের (এনইএসডিসি) পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়। তাতে উল্লেখ করা হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এ অর্থনীতি অক্টোবর-ডিসেম্বর নাগাদ এক বছর আগের তুলনায় সম্প্রসারণ হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। রয়টার্সের একটি জরিপে প্রথমে ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেয়া হলেও পরবর্তী সময়ে সেপ্টেম্বর প্রান্তিকে সংশোধিত ৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়।