স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৫৭তম বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নিয়েছেন সহ ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আফযাল হাসান উদ্দিন ও আবুল কালাম আজাদ, হেড অফ একাউন্টস অ্যান্ড ফাইনান্স মো. কবির রেজা, চিফ ফিনান্সিয়াল অফিসার মো. জাহাঙ্গির আলম এবং কোম্পানি সেক্রেটারি খন্দকার হাবিবুজ্জামান উপস্থিত ছিলেন।এ বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনেকেই কোম্পানির বর্তমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন। সভায় শেয়ারহোল্ডারদের জন্যে ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। -বিজ্ঞপ্তি
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক সাধারণ সভায়
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৫৭তম বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হয়।









