সরবরাহ সংকটে চড়া হয়ে উঠেছে কোকোর আন্তর্জাতিক বাজার। শুক্রবার আইসিই ফিউচারসে পণ্যটির দাম বেড়ে সাড়ে ছয় বছরের সর্বোচ্চে উঠে আসে। তবে রোবাস্তা কফি ও অপরিশোধিত চিনির দাম কিছুটা কমেছে। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডনের আইসিই ফিউচারস এক্সচেঞ্জে কোকোর দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ হাজার ২২৩ পাউন্ড (২ হাজার ৭৮১ ডলার ৮৬ সেন্ট)। কার্যদিবসের শুরুতে প্রতি টনের দাম ২ হাজার ২২৫ পাউন্ডে উঠেছিল, যা ২০১৬ সালের অক্টোবরের পর সর্বোচ্চ।