ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের আলাউদ্দিন নামের এক ক্রেতা। দেশব্যাপী মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯-এ ঘোষিত ক্রেতা সুবিধার আওতায় ওই ক্যাশ ভাউচার পান তিনি। সম্প্রতি চৌমুহনীর মার্সেল ডিস্ট্রিবিউটর শোরুম বর্ণা ইলেকট্রনিকসে আনুষ্ঠানিকভাবে আলাউদ্দিনের হাতে ক্যাশ ভাউচার তুলে দেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের (দক্ষিণ) ইনচার্জ নূরুল ইসলাম রুবেল, ফ্রিজের প্রডাক্ট ম্যানেজার শহিদুল ইসলাম রেজা প্রমুখ।
কিস্তিতে মার্সেল ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন নোয়াখালীর আলাউদ্দিন
ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের আলাউদ্দিন নামের এক ক্রেতা।









