চীনের ছয়টি ব্যাংকের সঙ্গে ৫ হাজার কোটি ডলারের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে সৌদি আরবের সার্বভৌম আর্থিক তহবিল পিআইএফ। এক বিবৃতিতে পিআইএফ জানিয়েছে, এ চুক্তির আওতায় ঋণ ও ইকুইটি আকারে মূলধন সরবরাহ করা হবে। সৌদি আরবের উচ্চাভিলাষী ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে এ তহবিল খেজুর বাগান থেকে বহুজাতিক কোম্পানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে। খবর নিক্কেই এশিয়া