গত এক দশকের মধ্যে প্রথম নতুন প্রমোদতরী নিয়ে এসেছে ওয়াল্ট ডিজনি কোম্পানি। ডিজনি উইশ নামে সংস্থাটির পঞ্চম ক্রুজশিপটি চার হাজার যাত্রী পরিবহন করতে সক্ষম। ১ লাখ ৪৪ হাজার টন ওজনের জাহাজটি পরিষেবায় আনতে ছয় বছরেরও বেশি সময় লেগেছে। প্রতিষ্ঠানটির মিকি, মিনি মাউস, অ্যান্ট-ম্যান ও চিউবাক্কা নামে বিশাল বহর রয়েছে। নামকরণ অনুষ্ঠানে বব চাপেক বলেন, আমরা এ আশ্চর্যজনক চরিত্র ও গল্পগুলোকে অবিশ্বাস্য প্রযুক্তির সঙ্গে একত্রিত করেছি। এর মাধ্যমে পর্যটকের জন্য নতুন নতুন অভিজ্ঞতা তৈরির চেষ্টা করছি। —রয়টার্স
এক দশকে প্রথম নতুন প্রমোদতরী উন্মোচন ডিজনির
গত এক দশকের মধ্যে প্রথম নতুন প্রমোদতরী নিয়ে এসেছে ওয়াল্ট ডিজনি কোম্পানি। ডিজনি উইশ নামে সংস্থাটির পঞ্চম ক্রুজশিপটি চার হাজার যাত্রী পরিবহন করতে সক্ষম।










