সংঘস্মারক ও সংঘবিধিতে সংশোধন আনতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) লিমিটেড। এ ইজিএমের তারিখ ও সময় পরে জানানো হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ আগস্ট।
এদিকে গতকাল ডিএসইর মাধ্যমে কোম্পানিটির চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫৫ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৬ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ৬০ পয়সায়।










