৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে সিএপিএম ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান সিএপিএম কোম্পানি লিমিটেড। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৩০ জুন। গতকাল অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়েছে।
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে সিএপিএম ইউনিট ফান্ডের নিট আয় হয়েছে ১ কোটি ৮৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে নিট আয় ছিল ৫ কোটি ২৪ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ২১ টাকা ৫৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪৭ টাকা ৭১ পয়সা।
বাজারমূল্যের ভিত্তিতে এ বছরের ৩০ জুন শেষে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১৩১ টাকা ৯০ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৪০ টাকা ৯৩ পয়সা।
এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের ২৯ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ফান্ডটি।










