মানুষ কেন উচ্চ কাঠামো তৈরি করে? ইতিহাস ঘাটলে দেখা যায়, এর কারণ সাম্রাজ্য, শাসক, ধর্ম ও করপোরেশনের ক্ষমতা প্রদর্শন। মূলত দৃষ্টিভঙ্গি ও চাহিদা বদলের সঙ্গে সুউচ্চ ভবনের প্রয়োজনীয়তা নির্ধারিত হয়। যেমন শিগগিরই নবায়নযোগ্য শক্তি সঞ্চয়কে প্রাধান্য দিতে যাচ্ছে সুউচ্চ কাঠামোগুলো। ক্লিন এনার্জি গ্রিডের প্রধান চ্যালেঞ্জ সৌর ও বায়ুর মতো নবায়নযোগ্য শক্তির সরবরাহ ও চাহিদার ভারসাম্য বজায় রাখা। এর জন্য শক্তি সঞ্চয় কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যাকর্ষণ শক্তি সঞ্চয় করে বিশ্বের এমন কিছু সর্বোচ্চ ভবনের নকশা করার জন্য বিখ্যাত স্কিডমোর, ওয়েন্স অ্যান্ড মেরিল (এসওএম)। তারা এবার এনার্জি ভল্টের সঙ্গে অংশীদারত্ব করছে। সম্প্রতি স্কিডমোর এমন একটি উঁচু ভবনের প্রস্তাব দিয়েছে যেখানে বিদ্যুৎ চাহিদা কম থাকাকালে শক্তি সঞ্চয় এবং প্রয়োজনে সঞ্চিত শক্তিকে আবার বিদ্যুতে রূপান্তরিত করা হবে। স্কিডমোরের নকশাকৃত উঁচু অট্টালিকা প্রতি ঘণ্টায় একাধিক গিগাওয়াট শক্তি সঞ্চয় করতে পারে। অবশ্য প্রয়োজনীয় স্থান ও কাঠামোগত পরিবর্তনের কারণে এ ধরনের ভবনের অর্থনৈতিক কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। এনার্জি ভল্ট এরই মধ্যে চীনে একটি ১৫০ মিটার উঁচু শক্তি সঞ্চয় ভবন নির্মাণ করেছে। তারা বলছে, নগরায়ণের সঙ্গে সঙ্গে দীর্ঘ ভবনের নির্মাণ বৃদ্ধি পাওয়ায় শক্তি সঞ্চয় সমাধানে বৃহত্তম কাঠামোয় একীভূত করতে সহায়তা করতে পারে। একই সঙ্গে এটি কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করবে। ২০৫০ সালের মধ্যে নিট শূন্য নিঃসরণ অর্জনে গ্রিড-স্কেল স্টোরেজের জন্য চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান লিথিয়াম আয়ন ব্যাটারি দীর্ঘমেয়াদে শক্তি সঞ্চয় করতে পারে না। পাম্পড স্টোরেজ হাইড্রোপাওয়ারের মতো অন্যান্য পদ্ধতি কার্যকর কিন্তু নির্দিষ্ট ভূমি প্রয়োজন। তাই মাধ্যাকর্ষণ শক্তি সঞ্চয়কে কাজে লাগিয়ে সাশ্রয়ী সমাধান নিয়ে কাজ করছে এসওএম ও এনার্জি ভল্ট। খবর ও ছবি সিএনএন