লাতিন আমেরিকার দেশগুলোয় বিশেষ করে ব্রাজিল থেকে পণ্য সরবরাহের পরিকল্পনা করছে চীনা ফ্যাশন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান শেইন। ২০২৬ সাল নাগাদ এ পরিকল্পনা বাস্তবে রূপ দেয়ার বিষয়ে আশাবাদী তারা। সম্প্রতি ব্রাজিলে কোম্পানিটির উৎপাদন কার্যক্রমবিষয়ক পরিচালক ফাবিয়ানা ম্যাগালহাইস তাদের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন। চলতি বছরের গোড়ার দিক থেকে ব্রাজিলের কারখানায় পোশাক তৈরি করছে শেইন। চীনের বাইরে এটিই তাদের প্রথম কোনো উৎপাদন কেন্দ্র। কোম্পানিটি চাইছে, ব্রাজিলে তাদের উৎপাদিত পণ্যের ৮৫ শতাংশ যেন দেশটিতে বিক্রি করা যায়। এছাড়া দেশটির বাইরে রফতানি কার্যক্রম পরিচালনার জন্যও জরিপ চালিয়েছে প্রতিষ্ঠানটি। রয়টার্স
ব্রাজিল থেকে পণ্য সরবরাহ করবে শেইন
লাতিন আমেরিকার দেশগুলোয় বিশেষ করে ব্রাজিল থেকে পণ্য সরবরাহের পরিকল্পনা করছে চীনা ফ্যাশন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান শেইন।










