মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ব্যাংকের এমডি মো. মজিবর রহমানের নেতৃত্বে গতকাল ঢাকার সাভারে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে সকালে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় ব্যাংকের পরিচালক ড. মো. আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার ও মো. ওবায়দুল হকসহ ঊর্ধ্বতন নির্বাহী, জাতীয়তাবাদী অফিসার সংগঠন ও জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।